📍 ঢাকা 📅 শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
মৌলভীবাজার সীমান্তে ভারতীয় এয়ারগান ও গুলি উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১০:২০ পিএম  (ভিজিটর : )

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন দুটি ভারতীয় এয়ারগান ও ৩৬ রাউন্ড এয়ারগানের গুলি জব্দ করেছে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)।

শুক্রবার (১৯ জুন) বিকেল ৫টার দিকে বিজিবির একটি টহল দল সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ষাটঘড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় লুকিয়ে রাখা অবস্থায় এসব সামগ্রী উদ্ধার করা হয়।

বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা এয়ারগান ও গুলির কোনো মালিক শনাক্ত করা যায়নি। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এসআর/আরএন
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝