📍 ঢাকা 📅 শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
খেলাধুলা
ভালো দল না পেলে বিপিএল আয়োজন করবে না বিসিবি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৯:৩৮ পিএম  (ভিজিটর : )

জোড়াতালি দিয়ে বিপিএল আয়োজন করা হবে না—মাসখানেক আগে এমন মন্তব্য করেছিলেন তামিম ইকবাল। এবার একই সুরে বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান ফাহিম সিনহা জানিয়েছেন, ভালো মানের ৫-৬টি ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত করতে না পারলে এক বছর বিপিএল আয়োজন থেকে বিরত থাকতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রতি বছরই বিপিএল গভর্নিং কাউন্সিলে আসে নানা পরিবর্তন। এবার দায়িত্ব নেওয়ার পর ফাহিম সিনহা জানিয়েছেন, মানসম্মত ও টেকসই একটি বিপিএল আয়োজন করাই তাদের মূল লক্ষ্য।

বিপিএল নিয়ে তামিম ইকবালের সঙ্গে দেওয়া আগের সংবাদ সম্মেলনের প্রসঙ্গ টেনে ফাহিম বলেন, বিপিএল নিয়ে আমি আর তামিম ইকবাল কয়েক দিন আগে যে সংবাদ সম্মেলন করেছিলাম, আমরা এখনো সেই অবস্থানেই আছি।

তিনি আরও বলেন, এই মুহূর্তে আমরা একটি ব্যবসায়িক মডেল তৈরির কাজ করছি। সেটি প্রস্তুত হলে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে উপস্থাপন করার জন্য আমরা পরিকল্পনা করছি।

তবে বিপিএল আয়োজন নিয়ে এখনো আশাবাদী ফাহিম। তিনি বলেন, আমরা এখনো আশাবাদী। তবে যদি ওই মানের অন্তত ৫-৬টি ফ্র্যাঞ্চাইজি না পাই, তাহলে হয়তো এক বছর বিরতি দেওয়ার সিদ্ধান্ত নিতে হতে পারে।

আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝