📍 ঢাকা 📅 শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: কেসিসি প্রশাসক
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৮:৪৩ পিএম  (ভিজিটর : )

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন সচেতন তরুণই পারে একটি ন্যায্য ভিত্তিক, গণতান্ত্রিক ও উন্নত সমাজ গড়ে তুলতে। আমরা যতই বলি আজকের শিশু বা তরুণ আগামী দিনে দেশের কর্ণধার কিন্তু বিষয়টি সকল ক্ষেতে মানা হয় না। 

তিনি বলেন, স্লাম এরিয়ায় ছোট ছোট বাচ্চারা কাজ ফেলে তারা স্কুলে যেতে চায় না। তাদের বাবা-মাও চায় লেখাপড়ার চেয়ে সন্তান আয় করুক। সেই সকল ছেলে-মেয়েকে বিদ্যালয়মুখী করার বিষয়ে সরকারের কাছে প্রস্তাব পাঠানো হবে বলে তিনি উল্লেখ করেন।

কেসিসি প্রশাসক মঙ্গলবার দুপুরে নগরীর সিএসএস আভা সেন্টারে আয়োজিত বার্ষিক শিশু ও যুব সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। “তারুণ্যের প্রত্যয়ে মুছে যাবে ভেদ, গড়ব সুশাসন ও সম্প্রীতির বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে ওয়ার্ল্ড ভিশন-বাংলাদেশ এ সম্মেলনের আয়োজন করে। প্রকল্পের আওতায় গঠিত শিশু ও যুব ফোরামের সদস্যবৃন্দ সম্মেলনে অংশগ্রহণ করেন।

কেসিসি প্রশাসক আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একটি সুন্দর পরিচ্ছন্ন ও দুষণমুক্ত সবুজ শহর গড়ে তোলার পাশাপাশি ড্রেনগুলি এমনভাবে পরিস্কার করার কথা বলেছেন যেন মশার উৎপত্তিস্থল ধ্বংস হয়। ঝুলন্ত তার মাটির নিচ দিয়ে স্থাপন করে একটি নিরাপদ শহর গড়ে তুলতে পরামর্শ দিয়েছেন এবং আমি সেই লক্ষ্য নিয়েই কাজ শুরু করেছি। তিনি শিশু ও তরুণদের সকল পর্যায়ে গড়ে তোলার যে কাজ ওয়ার্ল্ড ভিশন করছে সেখানে সহযোগিতার যে সকল খাত আছে সিটি কর্পোরেশন সেখানে কাজ করবে বলে তিনি মতামত ব্যক্ত করেন।

উল্লেখ্য, সংস্থাটি ২০২৪ সাল থেকে ‘খুলনা শহর এরিয়া কর্মসূচি’র আওতায় নগরীর ৩১টি ওয়ার্ডে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সমন্বয় রেখে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন বিশেষত শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও শিশু নিরাপত্তা, জীবিকায়ন ও অর্থনৈতিক উন্নয়ন কর্মসুচী বাস্তবায়নে কাজ করছে।

সম্মেলনে তরুণদের দায়িত্বশীল অনলাইন আচরণ, গণমাধ্যম সম্পর্কে সচেতনতা এবং ইতিবাচক ও গঠনমূলক ডিজিটাল কার্যক্রমে অংশগ্রহণ এবং প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে কিভাবে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব সে বিষয়ে পৃথক পৃথক সেশনে বিশেষজ্ঞদের মাধ্যমে ধারণা দেয়া হয়। তরুণ সমাজ যদি ঐক্য, সততা ও দায়িত্ববোধ নিয়ে এগিয়ে আসে, তাহলে অবশ্যই আমরা একটি সুশাসনভিত্তিক, সম্প্রীতিময় ও সমৃদ্ধ নগরী গড়ে তুলতে পারবো বলে কেসিসি প্রশাসক আশাবাদ ব্যক্ত করেন।

ওয়ার্ল্ড ভিশন-বাংলাদেশের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার-এর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন যুব উন্নয়ন অধিদপ্তর-খুলনার সহকারী পরিচালক এস এম বদিউজ্জামান, পিবিআই-খুলনার পুলিশ সুপার রেশমা শারমিন, বেসরকারি সংস্থা রূপান্তর-এর প্রধান নির্বাহী স্বপন গুহ, যুব ফোরামের সহসভাপতি আফরোজা স্বর্ণা ও সেক্রেটারী খন্দকার ওয়ালিদ। 

এসএমএস/এসআর
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝