📍 ঢাকা 📅 শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
অর্থ ও বাণিজ্য
নতুন রেকর্ডের পথে স্বর্ণের দাম
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ২:৪৫ পিএম আপডেট: ১৮.০৬.২০২৬ ২:৪৭ পিএম  (ভিজিটর : )
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৫০৮ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে টানা তিন দফা স্বর্ণের দাম বৃদ্ধি পেল।

বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য ঘোষণা করে। সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে খাঁটি স্বর্ণ ও রুপার দাম বৃদ্ধির প্রভাব দেশের বাজারেও পড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস বলেছে, এসব দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে। তবে অলংকারের নকশা ও কারুকাজভেদে মজুরি আলাদাভাবে যোগ হবে।

অন্যদিকে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকা। ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৩ হাজার ৩২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে পবিত্র ঈদুল আজহার পর টানা চার দফা স্বর্ণের দাম কমানো হয়েছিল। সে সময় ভরিপ্রতি স্বর্ণের দাম মোট ১৯ হাজার ৭৭১ টাকা হ্রাস পেয়েছিল।



 



আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝