📍 ঢাকা 📅 শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
গর্ভকালীন দরিদ্র মায়েরা নানা সংকটের মধ্য দিয়ে দিনাতিপাত করেন: কেসিসি প্রশাসক
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬, ১০:২৪ পিএম  (ভিজিটর : )

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, গর্ভকালীন দরিদ্র মায়েরা নানা সংকটের মধ্য দিয়ে দিনাতিপাত করেন। সংকটকালীন সময়ে যে কোনো সহায়তা তাদের জন্য বড় অবলম্বন।

বুধবার সকালে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় এফপিএবি’র নিজস্ব কার্যালয়ে ‘হতদরিদ্র গর্ভকালীন নির্যাতন প্রতিরোধ’ প্রকল্পের আওতায় নির্যাতিত গর্ভকালীন নারীদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ফ্যামিলি প্লানিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফপিএবি)-খুলনা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এ ধরনের মানবিক উদ্যোগকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ উল্লেখ করে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং কর্মসূচির পরিধি আরও সম্প্রসারণের আহ্বান জানান।

এফপিএবি-খুলনা শাখার সভাপতি অ্যাডভোকেট অচিন্ত কুমার দাস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট তসলিমা খাতুন ছন্দা, সংস্থার মেডিকেল অফিসার ডা. তারানা তাবাচ্ছুম এবং জেলা কর্মকর্তা সীমা আক্তার প্রমুখ।

এসএমএস/এসআর
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝