📍 ঢাকা 📅 শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
খুলনার বাজারগুলো আধুনিকায়নের উদ্যোগ: কেসিসি প্রশাসক মঞ্জু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৭:০৫ পিএম  (ভিজিটর : )

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর বিভিন্ন বাজার পরিদর্শন করে সেগুলোকে আধুনিক বাজার হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন।

বুধবার দিনব্যাপী পরিদর্শনে তিনি বাজার ব্যবস্থাপনা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য, বর্জ্য অপসারণ, ড্রেনেজ ব্যবস্থা, স্বাস্থ্যকর পরিবেশ ও পর্যাপ্ত আলোর বিষয়গুলো পর্যবেক্ষণ করেন। এ সময় কেসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা, বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে নজরুল ইসলাম মঞ্জু বলেন, পর্যায়ক্রমে নগরীর সব বাজার পরিদর্শন করে সেগুলোকে আধুনিক ও জনবান্ধব করে তোলা হবে। তিনি আরও বলেন, বাজার উন্নয়নে সরকার আন্তরিক এবং বিক্রেতা ও ক্রেতাদের চাহিদা বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সকাল থেকে পর্যায়ক্রমে তিনি শেখপাড়া বাজার, মিস্ত্রিপাড়া বাজার, চানমারি বাজার ও ময়লাপোতা মিট মার্কেট পরিদর্শন করেন। পাশাপাশি চানমারি মতিয়াখালী খালের পাড়ে মাটি উত্তোলন কাজও পরিদর্শন করেন।

এ সময় কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, চিফ প্ল্যানিং অফিসার আবির উল জব্বার, নির্বাহী প্রকৌশলী শেখ মো. মাসুদ করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএমএস/এসআর
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝