📍 ঢাকা 📅 রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ১০:২৮ পিএম  (ভিজিটর : )

জামালপুরের বকশীগঞ্জে ব্রাজিলের জয়ের পর বাজি ধরে মাথা ন্যাড়া করে আলোচনায় এসেছেন ফয়সাল আহাম্মেদ জুমান নামে এক আর্জেন্টিনা সমর্থক।

উপজেলার সূর্যনগর গ্রামে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনা তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় ফয়সাল আহাম্মেদ জুমান তার ফেসবুক আইডিতে ঘোষণা দেন, হাইতির বিপক্ষে ব্রাজিল জয়ী হলে তিনি মাথা ন্যাড়া করবেন।

শনিবার (২০ জুন) অনুষ্ঠিত ম্যাচে হাইতিকে ৩-০ গোলে পরাজিত করে ব্রাজিল। ম্যাচ শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া নিজের ঘোষণার বাস্তবায়ন করেন ফয়সাল। আর্জেন্টিনার জার্সি পরেই তিনি মাথা ন্যাড়া করেন।

ঘটনাটি দেখতে স্থানীয় ফুটবলপ্রেমী ও কৌতূহলী মানুষজন ভিড় করেন। এ সময় তার মাথা ন্যাড়া করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ফয়সাল আহাম্মেদ জুমান বলেন, “আমি ব্রাজিল সমর্থকদের সঙ্গে বাজি ধরেছিলাম। ব্রাজিল জিতেছে, তাই কথা অনুযায়ী মাথা ন্যাড়া করেছি।”

জেডজেড/ এসআর
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝