📍 ঢাকা 📅 রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
হাটহাজারীতে যুবলীগের সভাপতি গ্রেপ্তার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৯:৪৩ পিএম  (ভিজিটর : )

চট্টগ্রামের হাটহাজারীতে পৃথক দুটি মামলার এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত আসামি উপজেলার ফরহাদাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. নাজিম উদ্দিন ফরিদ (৪৯)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জুন) রাত ৮টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক রুপন নাথের নেতৃত্বে ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর লুকানো অস্ত্র উদ্ধারের উদ্দেশ্যে ফরিদকে নিয়ে পুনরায় অভিযান চালানোর সময় দিদার মার্কেট এলাকায় তার সহযোগীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় পুলিশ পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। হামলাকারীরা একটি পুলিশবাহী সিএনজি পাশের খালে ফেলে দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় হাটহাজারী মডেল থানার এএসআই নজরুল ইসলামসহ তিন পুলিশ সদস্য আহত হন। এ সময় ঘটনাস্থল থেকে ১০টি ককটেল উদ্ধার করে পুলিশ।

পরে অতিরিক্ত পুলিশ গিয়ে সিএনজিটি উদ্ধার করে। গ্রেপ্তারকৃত ফরিদকে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ এসল্ট ও বিস্ফোরক আইনে তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। হাটহাজারী মডেল থানার মামলা নং-২১, তারিখ: ২০/০৬/২০২৬ ইং।

ইউএন/ এসআর
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝