📍 ঢাকা 📅 শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
নোয়াখালী কোম্পানীগঞ্জে সংঘটিত ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত করেন পুলিশ সুপার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৬:০৯ পিএম  (ভিজিটর : )

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানা এলাকায় গত ১৫ জুন  রাতে যে অনাকাঙ্ক্ষিত ও দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে, সেটিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছেন নোয়াখালী জেলার নবাগত পুলিশ সুপার, এন এম নাসিরুদ্দিন মহোদয়।

এ সময় তিনি ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং চলমান তদন্ত কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অবহিত হন। পরিদর্শনকালে পুলিশ সুপার  ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতি সমবেদনা জানান এবং ঘটনার সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। তিনি তদন্ত কার্যক্রমের অগ্রগতি নিবিড়ভাবে পর্যালোচনা করেন এবং ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুততম সময়ে শনাক্ত করে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ সময় তিনি আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেন এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে পুলিশকে তথ্য প্রদানের আহ্বান জানান। পাশাপাশি নোয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে জননিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ দমনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও আন্তরিকতার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


টিএস
সর্বশেষ
সর্বাধিক পঠিত
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝