নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে একাধিক ম্যাচ জয়ের রেকর্ড ছিল না বাংলাদেশের। এবার সেই কীর্তি গড়েছে তারা। পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
সাউদাম্পটনে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১২৩ রান করেছে বাংলাদেশ। জবাবে পাকিস্তান ব্যাটিং ধসে ৮ উইকেটে ১০০ রানে থেমেছে। অথচ শুরুতে জয়ের সম্ভাবনাই জাগিয়েছিল। ৭.৩ ওভারে ১ উইকেটে স্কোর ছিল ৪৯ রান। তার পর ধস নামে ইনিংসে। ৩৯ রানের মধ্যে পড়েছে ৭ উইকেট! পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেছেন মুনিবা আলী। ২৩ রান করেছেন গুল ফিরোজা।
২১ রানে ৩টি উইকেট নেন সানজিদা আক্তার মেঘলা। ১৮ রানে ৩টি নেন নাহিদা আক্তারও। একটি করে নিয়েছেন রাবেয়া খান ও রিতু মনি।
ব্যাট হাতে ২২ বলে ৩৯* রান করা স্বর্ণা আক্তার ছিলেন ম্যাচসেরা। তার ব্যাটেই বাংলাদেশের স্কোর সুবিধাজনক জায়গায় গেছে। এছাড়া উল্লেখযোগ্য ৩৮ বলে ৩৬ রান করেন নিগার সুলতানা। ১৯ বলে ২২ রান করেছেন সোবহানা মোস্তারি। এসআর
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka. E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com