📍 ঢাকা 📅 রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
আশুলিয়ায় ছিনতাইকারী-মাদককারবারি দম্পতিসহ গ্রেপ্তার ৭
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৬:০২ পিএম  (ভিজিটর : )

সাভারের আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে সক্রিয় ছিনতাইকারী চক্রের তিন সদস্য এবং স্বামী-স্ত্রীসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

শনিবার (২০ জুন) তাদের বিরুদ্ধে পৃথক মামলা দায়েরের পর রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডাকাতি বা ছিনতাইয়ের উদ্দেশ্যে ওত পেতে থাকা অবস্থায় তিনজন পেশাদার অপরাধীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে নবীনগর এলাকায় ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল।

একই রাতে আশুলিয়ার জামগড়া শিমুলতলা এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় এক দম্পতিসহ তিনজনকে আটক করা হয়। ডিবি পুলিশের দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।

এদিকে আশুলিয়া থানা পুলিশ আশুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম এলাকায় খালেকের মুদি দোকানের সামনে অভিযান চালিয়ে হেরোইনসহ মো. শরিফুল ইসলাম খোকন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে। তিনি ওই এলাকার মৃত কেরামত আলীর ছেলে। এ ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি সাইদুল ইসলাম বলেন, “আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাদের আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হয়েছে। সংঘবদ্ধ এসব চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে সাভার-আশুলিয়া এলাকায় মাদক ও ছিনতাইবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

ওএফ/এসআর
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝