📍 ঢাকা 📅 বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
নারায়ণগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী পলাতক
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৮:৫৩ পিএম  (ভিজিটর : )

নারায়ণগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। 

বুধবার বিকেলে বন্দর উপজেলার পুরান বন্দর কলাবাগ এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত সাথী (৩৫) মিরপুর এলাকার রাজু মিয়ার মেয়ে। ঘটনার পর থেকে তার স্বামী জনি (৩৭) পলাতক রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বন্দর উপজেলার পুরান বন্দর কলাবাগ এলাকার ইব্রাহিম মিয়ার বাড়ির তৃতীয় তলার একটি ভাড়া বাসায় দম্পতি বসবাস করতেন। জনি পেশায় নাপিত। দাম্পত্য জীবনের দীর্ঘ সময় ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল বলে স্থানীয়রা জানান।

বুধবার বিকেলে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে জনি ধারালো ছুরি দিয়ে সাথীর গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

ঘটনার পরপরই অভিযুক্ত জনি পালিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

নিহত দম্পতির দুই সন্তান রয়েছে। বড় মেয়ে লামিয়া (১৭) ঘটনার সময় বাইরে ছিলেন। ছেলে আমান (১৪) ঢাকায় থাকায় বাসায় ছিলেন না।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক বিরোধ চলছিল।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফউদ্দিন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পলাতক স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

এসএস/এসআর

আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝