📍 ঢাকা 📅 বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৭:১১ পিএম  (ভিজিটর : )

কুমিল্লার তিতাস উপজেলায় টিউবওয়েল ব্যবহার নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বুধবার দুপুর ১টার দিকে উপজেলার জগতপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মানিক মিয়া (৪২) ওই গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, টিউবওয়েল ব্যবহারকে কেন্দ্র করে মানিক মিয়ার সঙ্গে তার ছোট ভাই রাজিব মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, রাজিব প্রায়ই টিউবওয়েলটি নষ্ট করে দিতেন।

বুধবার দুপুরে রাজিব টিউবওয়েল ব্যবহার করতে গেলে মানিক মিয়া বাধা দেন। এ সময় টিউবওয়েল নষ্ট করার বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে রাজিব মানিক মিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং কোদাল দিয়ে তার গলায় আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মানিক মিয়াকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী ফাতেমা আক্তার অভিযোগ করেন, টিউবওয়েল ব্যবহার ও নষ্ট করা নিয়ে প্রায়ই তাদের মধ্যে বিরোধ হতো। বুধবারের তর্কের একপর্যায়ে রাজিব তার স্বামীর ওপর হামলা চালান।

খবর পেয়ে তিতাস থানা পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং মরদেহ থানায় নিয়ে যায়।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক বলেন, “ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। অভিযুক্ত রাজিব মিয়াকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।”

কেএইচসি/ এসআর
সর্বশেষ
সর্বাধিক পঠিত
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝