📍 ঢাকা 📅 রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
পাইপলাইনে এলো জ্বালানি তেলের দ্বিতীয় চালান
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৯:৫৬ পিএম  (ভিজিটর : )

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন প্রকল্পের মাধ্যমে জ্বালানি তেলের আরও একটি চালান এসেছে দিনাজপুরের পার্বতীপুরে। 

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে আমদানি করা মোট ৫ হাজার মেট্রিক টন ডিজেল ডিপোতে সরবরাহের কাজ শেষ হয়।

জানা গেছে, গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে পাইপলাইন প্রকল্পের মাধ্যমে পার্বতীপুর রিসিপ্ট টার্মিনালে ডিজেল পাম্পিং কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে রিসিপ্ট টার্মিনাল থেকে আবার পার্বতীপুর রেল হেড অয়েল ডিপোতে জ্বালানি সরবরাহ করা হয়। এ প্রক্রিয়া শেষে প্রায় ৪৮ ঘণ্টা পর বিকেল পৌনে ৬টার দিকে আমদানি করা পুরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল ডিপোতে পৌঁছে।

ডিপো সূত্র জানায়, ভারত থেকে ডিজেল আমদানি একটি চলমান প্রক্রিয়া। ডিপোতে বর্তমানে পর্যাপ্ত ডিজেল মজুত থাকায় বিতরণ কার্যক্রমও স্বাভাবিক রয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে ৭ হাজার মেট্রিক টন ডিজেলের আরও একটি চালানের পাম্পিং শুরু হবে। চলতি এপ্রিলে মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে গত ১১ এপ্রিল ৮ হাজার মেট্রিক টন আমদানি করা হয়েছে। চলতি মাসে আজকেরটিসহ দুই দফায় মোট ১৩ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) কাজী মো. রবিউল আলম।

এএম/আরএন
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝