📍 ঢাকা 📅 রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৭:০৭ পিএম  (ভিজিটর : )

লক্ষ্মীপুরের রায়পুরে মজুদ করে রাখা ৩৫০ লিটার জ্বালানি তেল (ডিজেল ও অকটেন) জব্দ করা হয়েছে। এই ঘটনায় মো. জসিম (৪৫) নামের এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের আখন বাজারের একটি দোকান ও সংলগ্ন বাড়িতে শুক্রবার দিবাগত রাত প্রায় ১টার দিকে এ উদ্ধার অভিযান চালানো হয়।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউছার এ তথ্য নিশ্চিত করে জানান, জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে অর্থদণ্ডের টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। আটককৃত তেল ভোক্তাদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হবে এবং প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

ওআর/আরএন
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝