📍 ঢাকা 📅 রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
নারায়ণগঞ্জে ২,২০০ লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৮:১৩ পিএম  (ভিজিটর : )

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশিপুর সংলগ্ন চর সৈয়দপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২,২০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি তেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ৩টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলার একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।

রোববার (১২ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, অভিযানের সময় চর সৈয়দপুর এলাকার দুটি সন্দেহজনক দোকানে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুতকৃত প্রায় ২,২০০ লিটার ডিজেল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২৮ হাজার ৮০০ টাকা।

জব্দকৃত তেলের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, “অবৈধ মজুত ও কৃত্রিম সংকট প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”

এসএস/আরএন
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝