📍 ঢাকা 📅 শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
জাতীয়
খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় কানে ডিভাইসসহ ৫০-এর বেশি আটক
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৪:২৭ পিএম  (ভিজিটর : )
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষায় কানে ডিজিটাল ডিভাইস ব্যবহারের অভিযোগে ৫০ জনেরও বেশি পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) রাজধানীর ঢাকা কলেজ কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, নিয়োগ পরীক্ষার সময় পরীক্ষার্থীদের কানে সন্দেহজনক ডিজিটাল ডিভাইস থাকার বিষয়টি নজরে আসে। পরে কেন্দ্র কর্তৃপক্ষের সহযোগিতায় কয়েকজনকে আটক করা হয়।

ঢাকা কলেজ কেন্দ্রে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা চলাকালে প্রথমে বেশ কয়েকজন পরীক্ষার্থীর কানে ডিভাইস পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে মোট সংখ্যা ৫০-এর বেশি বলে ধারণা করা হচ্ছে।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব বলেন, খাদ্য অধিদপ্তরের উপ-পরিদর্শক পদে পরীক্ষার সময় কেন্দ্র থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ২২ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেন। পরে আরও ২৮ জনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে মোট সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি।

আটকদের বিষয়ে যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছে পুলিশ।


টিএস
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝