📍 ঢাকা 📅 শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
সমঝোতার পর কমছে তেলের দাম, হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রত্যাশা
✎ আন্তর্জাতিক ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১২:৪০ পিএম আপডেট: ১৯.০৬.২০২৬ ২:৫৪ পিএম  (ভিজিটর : )

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর হরমুজ প্রণালি পুনরায় তেলবাহী জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এতে বৈশ্বিক বাজারে তেলের সরবরাহ বাড়ার প্রত্যাশায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (১৯ জুন) ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৫৪ সেন্ট বা শূন্য দশমিক ৬৮ শতাংশ কমে ৭৮ দশমিক ৩১ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৪৬ সেন্ট বা শূন্য দশমিক ৬০ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৬ দশমিক ১৪ ডলারে লেনদেন হয়।

বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন স্বাভাবিক হলে বৈশ্বিক বাজারে সরবরাহ বাড়বে। এতে তেলের দামের ওপর নিম্নমুখী চাপ তৈরি হতে পারে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই বহুল আলোচিত সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেছে। দুই দেশের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত না হয়ে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে চুক্তিতে সই করেন।

সমঝোতা স্মারকে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পাশাপাশি ইরানের ওপর আরোপিত কিছু আর্থিক নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ও উল্লেখ রয়েছে


Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝