কোরবানি
আফরোজা পারভীন
ত্যাগের মহিমা জড়ানো এ দিন
ঈদুল আযহা জানি,
আত্মশুদ্ধি লগ্ন যে আজ
এ কথাটি যেন মানি।।
নিরব আত্মসমর্পণের
এই এক উৎসব,
হাসির প্রদীপ জ্বালিয়ে রাখো
হৃদয়ের কলরব।
স্বচ্ছ করব মনের কালিমা
দিয়ে পশু কোরবানি,
আত্মশুদ্ধি লগ্ন যে আজ
এ কথাটি যেন মানি।।
সুবিশাল মনের আয়না দিয়ে
নিজেকে চলো দেখি
বুকের ভেতরে স্বচ্ছ একটা
ইতিহাস চলো লেখি।
ভালোবাসার দীপশিখা জ্বালি
মুছে দিয়ে ঘৃণা গ্লানি
আত্মশুদ্ধি লগ্ন যে আজ
এ কথাটি যেন মানি।।
কোরবানি নয় অহংকারের
নয় লোভ হিংসার,
দিগন্ত জোড়া নীলিমার বুকে
শান্তির অধিকার।
এক মুঠো হাসি ছড়াও দুঃখীকে
এইতো আমার বাণী,
আত্মশুদ্ধি লগ্ন যে আজ
এ কথাটি যেন মানি।।