📍 ঢাকা 📅 শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
সাহিত্য
ফেরিওয়ালা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬, ৯:৪৬ পিএম  (ভিজিটর : )

দালাল নিবে দালাল।

নীল দালাল, লাল দালাল, 
তুর্কী দালাল, আর্য দালাল
আর কী চাই!
মগ চাও? হুণ! চাও নাকি! 
তাও পাবে,
ডাচ ওলন্দাজ ওরাও আসবে;

দালাল নিবে দালাল।

ইংরাজ চাই, আম্রিকা চাই–ওরা তো আসবে 
সবার আগে 
কুসুম বাগে ঘুমাবে তুমি 
সব সুঘ্রাণ পকেটে ভরে;

দালাল নিবে দালাল।

সৌদ-আল ওহাবী চাও?
সবই মিলবে এক জমাতের
ছবির বাজার– করিম খৈলফা সিলাই করে 
ঈদের পেশাক;

শেখ নিবে? কাতার কুয়েত ওমানি শেখ? 
বাদশাহী চাও?—তাও পাবে 
বাহরাইন আর জর্ডানের প্রেমনগরে 
প্রেয়সী আছে ডানাকাটা পরি সেজে; 

দালাল নিবে দালাল।

প্রভু চাও? পাবেও তা 
শ্যামচাচার দরবারেতে, 
পাকি চাও? ভরত চাও?–সবই মিলবে,
মীরজাফরকে হারিয়ে দিয়ে 
ইনুচ দোকানি জিতে গেছে ; 

দালাল নিবে দালাল।

ঘর বাড়ি উঠান ছেড়ে 
আখড়ায় এসে বসো সবাই 
একটাই শর্ত, ভুলে যাবে–একাত্তরের জন্মভূমি, 
জল-মাটি-মন সবই দিবে–আত্তাও থাকবে  
ঐ পকেটে!

দালাল নিবে দালাল! 

মনিরুজ্জামান বাদল 
০৪ জুন ২০২৬
ঢাকা।

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝