📍 ঢাকা 📅 শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
জাতীয়
রাজধানীর বাসস্ট্যান্ডে আসছে বড় পরিবর্তন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৩:০১ পিএম  (ভিজিটর : )
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর প্রধান বাসস্ট্যান্ডগুলো পর্যায়ক্রমে বর্তমান স্থান থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, দুই বছরের মধ্যে গাবতলী বাসস্ট্যান্ড হেমায়েতপুরে এবং সায়েদাবাদ বাসস্ট্যান্ড কাঁচপুরে স্থানান্তর করা হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমানে অধিকাংশ বাসস্ট্যান্ডে মানসম্মত পরিবেশ নেই। আগামী চার থেকে ছয় মাসের মধ্যে বাসস্ট্যান্ডগুলোর পরিবেশ উন্নয়নে কিছু দৃশ্যমান পরিবর্তন আনা হবে।

তিনি বলেন, সোহাগ ও গ্রিন লাইনের মতো উন্নতমানের শীতাতপ নিয়ন্ত্রিত বাসগুলো বিদ্যমান বাসস্ট্যান্ড থেকে পরিচালনার উপযোগী পরিবেশ পায় না। এ কারণে অনেক প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় যাত্রী ওঠানামা, অপেক্ষা ও টয়লেট সুবিধা নিশ্চিত করছে।

বাস ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার উদ্যোগের কথা উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায়, বিশেষ করে কলাবাগানসহ বিভিন্ন স্থানে বেসরকারি বাস কোম্পানিগুলো যেভাবে নিজস্ব স্টপেজ বা স্ট্যান্ড তৈরি করে যাত্রী ওঠানামা করাচ্ছে, ভবিষ্যতে তা আর করতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, বাস পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা হবে। তবে এর দৃশ্যমান ফল পেতে কিছুটা সময় লাগবে।



আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝