📍 ঢাকা 📅 শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
মুন্সীগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৭:৪৪ পিএম আপডেট: ০৮.০৫.২০২৬ ৭:৪৬ পিএম  (ভিজিটর : )

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মুন্সীগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ মুছাব্বেরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা পর্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আকন্দ, সরকারি হরগঙ্গা কলেজের সহকারী অধ্যাপক মো. আব্দুল মজিদ এবং মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু। স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার মো. এরশাদ হাসান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবৃত্তিশিল্পী হোসনে আরা ঝুমুর ও সুমন শেখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের সভাপতি মোজাম্মেল হোসেন সজল, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলজার হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম ঢালী, মুন্সীগঞ্জ সাংস্কৃতিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র মন্ডল, নৃত্যশিল্পী পরিষদের সভাপতি সুমি আক্তার, নৃত্যসারথী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

পরে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

এমএইচ/আরএন
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝