📍 ঢাকা 📅 শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
মনোহরদীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে অজ্ঞাত যুবক নিহত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৮:১৬ পিএম  (ভিজিটর : )

নরসিংদীর মনোহরদী উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত পরিচয়ের এক যুবক (২৮) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের পাতরদিয়া ঈদগাহ মাঠের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তবে তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন মনোহরদী থানার উপ-পরিদর্শক (এসআই) আল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে ওই যুবক মোটরসাইকেলে করে চরসিন্দুর থেকে পাতরদিয়ার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হন।

এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন।

মনোহরদী থানার এসআই আল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের পরিচয় শনাক্তে কাজ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি ও আহত আরোহীর বাড়ি মাধবদী এলাকায় হতে পারে।

এইচএআর/এসআর
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝