📍 ঢাকা 📅 শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
কলাপাড়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ১০:৪৬ পিএম  (ভিজিটর : )

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরে ভাড়া বাসা থেকে মাকসুদা বেগম (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ মে) বিকেল সাড়ে ৪টার দিকে পৌর শহরের সবুজবাগ এলাকার একটি বাসার নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মাকসুদা বেগম চুয়াডাঙ্গা জেলার মো. মিরাজের স্ত্রী এবং কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আবুল কালামের মেয়ে। তাদের দুই ছেলে রয়েছে- মারুফ (দশম শ্রেণির শিক্ষার্থী) ও মিসকাত (চতুর্থ শ্রেণির শিক্ষার্থী)। নিহতের স্বামী ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।

নিহতের বড় বোন মারুফা জানান, সবুজবাগ এলাকার মাহাবুব তালুকদারের বাসার নিচতলায় সন্তানদের নিয়ে ভাড়া থাকতেন মাকসুদা। একই ভবনের পাশে তিনি নিজেও বসবাস করেন। মাঝে মধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হলেও তা পরে মিটে যেত বলে জানান তিনি। বুধবার বিকেল ৩টার দিকে মাকসুদা কক্ষের দরজা বন্ধ করে দেন। পরে দরজা খুলে তাকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তবে এ ঘটনায় তার স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।

কলাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফোরকান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জের ধরে ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

টিকেএইচ/এসআর
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝