📍 ঢাকা 📅 শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ময়মনসিংহে কৃষক হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৬:০৬ পিএম আপডেট: ২৭.০৪.২০২৬ ৬:২০ পিএম  (ভিজিটর : )

ময়মনসিংহে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে কৃষক আশ্রাব আলী হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড এবং তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৩০ হাজার টাকা অর্থদন্ড। একই সাথে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- নূর হোসেন (৫৭), সহিদুল (৩৭) ও উজ্জ্বল মিয়া (৩২)। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- সোহরাব আলী (৬৪), স্বরুপা খাতুন (৫৭) ও রেহানা খাতুনকে (৫৪)। দণ্ডপ্রাপ্ত সবাই ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের দেওখালী গ্রামের বাসিন্দা। 

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস আসামিদের উপস্থিতিতে এই আদেশ দেন।

আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান তিন জনের মৃত্যুদণ্ড ও তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, গত ২০১৪ সালের ১৮ জানুয়ারি সকালে জেলার ফুলপুর উপজেলায় রামভদ্রপুর ইউনিয়নের দেওখালী গ্রামে দণ্ডপ্রাপ্তরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে কৃষক আশ্রাব আলীকে হত্যা করে। হত্যাকাণ্ডের পরদিন ১৯ জানুয়ারি নিহতের ছেলে মো. জুলহাস উদ্দিন বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয়ের আরও ৫-৬ জনকে আসামি করে ফুলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় তদন্ত, ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আদালত অভিযুক্তদের হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা পাওয়ায় এই রায় ঘোষণা করেন।

মামালায় রাষ্ট্রপক্ষ ও আসামী পক্ষের আইনজীবী ছিলেন মোহাম্মদ আকরাম হোসেন ও এএইচএম খালেকুজ্জামান মামলা পরিচালনা করেন।

এসএইচএস/এসআর
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝