মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা থানা এলাকায় একটি পুকুর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ পাওয়া গেছে।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ষোলঘর এলাকার মিনা বিবির পুকুরে অজ্ঞাত এক পুরুষের অর্ধগলিত মরদেহ ভেসে থাকতে দেখা যায়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত শ্রীনগর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার কার্যক্রম শুরু করে।
পুলিশ জানায়, মরদেহটি অর্ধগলিত হওয়ায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া জানান, মরদেহটির এখন পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। উদ্ধার কাজ সম্পন্ন শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এইচআইএল/এসআর