📍 ঢাকা 📅 শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
খেলাধুলা
যে সুখবর পেল ব্রাজিল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১১:৪৫ পিএম  (ভিজিটর : )

নিউ জার্সিতে ১৪ জুন মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর সমালোচনার মুখে পড়েছে ব্রাজিল। সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির পারফরম্যান্স নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ভক্ত-সমর্থকদের হতাশার মধ্যেই পরবর্তী ম্যাচের আগে সুখবর পেয়েছে সেলেসাওরা।

বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ পর বৃহস্পতিবার ফিফা তাদের সর্বশেষ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। নতুন র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে ব্রাজিল। দলটির বর্তমান রেটিং পয়েন্ট ১,৭৬৫.৩৪।

ব্রাজিলের বিপক্ষে ড্র করেও লাভবান হয়েছে মরক্কো। উত্তর আফ্রিকার দেশটি এক ধাপ এগিয়ে এখন ষষ্ঠ স্থানে অবস্থান করছে।

র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে ১১.৮০ পয়েন্ট যোগ হয়েছে বিশ্বচ্যাম্পিয়নদের ঝুলিতে। বর্তমানে আর্জেন্টিনার রেটিং পয়েন্ট ১,৮৮৯.০৬।

অন্যদিকে ইউরোপের কয়েকটি শক্তিশালী দলের অবস্থানে পরিবর্তন এসেছে। কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র করার পর স্পেন এক ধাপ পিছিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে। ডিআর কঙ্গোর সঙ্গে ড্র করায় পর্তুগাল দুই ধাপ পিছিয়ে সপ্তম স্থানে চলে গেছে।

মিসরের বিপক্ষে ড্র করার কারণে বেলজিয়ামও এক ধাপ পিছিয়ে দশম স্থানে নেমে এসেছে। তবে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস যথাক্রমে চতুর্থ ও অষ্টম স্থান ধরে রেখেছে। ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ গোলের জয়ে ইংল্যান্ডের রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ১,৮৪৭.৬৮।

কুরাসাওকে ৭-১ গোলে হারানোর পর জার্মানি এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছে। তাদের বর্তমান রেটিং পয়েন্ট ১,৭৫৩.৫৪। যদিও পয়েন্ট অপরিবর্তিত রয়েছে; অন্য দলগুলোর অবস্থান পরিবর্তনের কারণেই জার্মানির উন্নতি হয়েছে।

এদিকে ১৬.৪১ পয়েন্ট অর্জন করে ফ্রান্স এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ফরাসিদের বর্তমান রেটিং পয়েন্ট ১,৮৮৭.১১।
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝