📍 ঢাকা 📅 বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৭:৪৬ পিএম  (ভিজিটর : )

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলের পেছনের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ময়মনসিংহ রেলওয়ে থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ময়মনসিংহ রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ ব্যানার্জী জানান, দুর্ঘটনার সময় আশপাশে কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করেও নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়। এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

নিহতের পরিচয় শনাক্ত করতে সিআইডিকে অবহিত করা হবে, যাতে আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) পরীক্ষার মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা যায়। পরিচয় শনাক্ত হওয়ার পর তার পরিবারকে বিষয়টি জানানো হবে। ময়নাতদন্ত ও অন্যান্য আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এজে/আরএন
সর্বশেষ
সর্বাধিক পঠিত
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝