📍 ঢাকা 📅 বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
পাওয়ার কার লাইনচ্যুত: ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ১১:২০ এএম আপডেট: ১০.০৬.২০২৬ ১১:২৫ এএম  (ভিজিটর : )

জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি পাওয়ার কার ময়মনসিংহে লাইনচ্যুত হয়েছে। এতে জামালপুর থেকে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী ট্রেন চলাচল সাময়িক ভাবে বন্ধ রয়েছে।

বুধবার সকাল ৯টা ১২ মিনিটের দিকে জামালপুর রেলওয়ে থানাধীন ময়মনসিংহ আনন্দ মোহন কলেজ রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, 'ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটির সামনের নয়টি বগি চলে এসেছে। একটি বগি আটকা পড়ে আছে। সেটি উদ্ধারে কাজ চলছে।'

রেলওয়ে সূত্র জানায়, ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ, জেলা পুলিশ এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) মোতায়েন রয়েছে। উদ্ধার কার্যক্রম চলমান থাকায় জামালপুর থেকে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী ট্রেন চলাচল সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে।

এমএ
আরও সংবাদ   বিষয়:  ঢাকা   ময়মনসিংহ   জামালপুর   ট্রেন  
সর্বশেষ
সর্বাধিক পঠিত
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝