📍 ঢাকা 📅 বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ব্রাহ্মণবাড়িয়ায় বাস উল্টে নিহত ৪
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬, ৩:৪৮ পিএম আপডেট: ০৮.০৬.২০২৬ ৩:৫৬ পিএম  (ভিজিটর : )

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বৈষমোড়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।

সোমবার (৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বৈষমোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।হাটিখোলা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন আরস আলী মুন্সি (৭০), পিতা মৃত ফজু মুন্সি, গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার সাবাজপুর; মৌসুমী দাস (৩০), স্বামী সমর দাস, হবিগঞ্জ জেলার মাধবপুর থানার কাটিয়ারা গ্রামের বাসিন্দা; আলিফ হাসান (৮), পিতা সবুজ মিয়া; এবং তনস মজুমদার (২৩), পিতা সেতু মজুমদার, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার ইব্রাহিমপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়াগামী দিগন্ত পরিবহনের একটি লোকাল বাস (ব্রাহ্মণবাড়িয়া-ব ০৫-০০৫৫) মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসছিল। পথে বৈষমোড়া এলাকায় দ্রুতগতিতে ওভারটেক করার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন এবং অন্তত ২০ জন যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। তারা আহতদের বাসের ভেতর থেকে বের করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠান। এ সময় মহাসড়কে কাজ করা একটি এসকেভেটর বাসের নিচে চাপা পড়া আহতদের উদ্ধারে সহায়তা করে।

খবর পেয়ে সরাইল ও বিজয়নগর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেন। তবে স্থানীয়দের দাবি, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই অধিকাংশ উদ্ধারকাজ সম্পন্ন হয়ে যায়।

এসআই আব্দুল বাতেন জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এসআর/আরএন

সর্বশেষ
সর্বাধিক পঠিত
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝