📍 ঢাকা 📅 বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
জামালপুরে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ২ সদস্য গ্রেপ্তার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১০:৩৫ পিএম  (ভিজিটর : )

জামালপুরে রেলওয়ের আন্তঃজেলা ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের সন্ধান পেয়েছে র‌্যাব। চক্রটির সক্রিয় দুই সদস্যের কাছ থেকে ৯৬৩টি সিম উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া তাদের কাছ থেকে ৭টি রুটে চলাচলকারী বিভিন্ন ট্রেনের বেশ কিছু টিকিট ও ১৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।

শুক্রবার (১৫ মে) বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে জামালপুর সদর উপজেলার দাপুনিয়া গ্রামের পুরাতন জামে মসজিদ-সংলগ্ন এলাকায় র‌্যাব-১৪ (সিপিসি-১) অভিযান চালায়।

গ্রেপ্তাররা হলেন— সদর উপজেলার মিনাতুর রহমান মিনাত (২৫) ও শাকিব (২৪)।

র‌্যাবের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে ট্রেনের টিকিট সংগ্রহ করে অবৈধভাবে বেশি দামে যাত্রীদের কাছে বিক্রি করছিলেন। বিশেষ করে ঈদ ও বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে সাধারণ যাত্রীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে তারা চড়া দামে টিকিট বিক্রি করতেন।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রটির মূল হোতা দুইজনকে গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ বলেন, “এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি প্রতিরোধে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।”

জেজে/আরএন
সর্বশেষ
সর্বাধিক পঠিত
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝