📍 ঢাকা 📅 বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
কালীগঞ্জে পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৩
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৪:৪৫ পিএম  (ভিজিটর : )

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় আরও দুইজন আসামি পালিয়ে গেছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৫ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৪ মে) রাত সাড়ে ৯টার দিকে জাঙ্গালিয়া ইউনিয়নের ছাতিয়ানী উত্তরপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ফাহমিদ শেখ (২৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে এ ঘটনায় শাহাদাত হোসেন ওরফে রবিন (৩৫) নামের আরেক মাদক কারবারি পালিয়ে যায়।

অন্যদিকে, একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাহাদুরশাদী ইউনিয়নের দক্ষিণবাগ এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে ইসমাইল শেখ (২৫) ও মেরাজ আকন্দ (২৬) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মনির (৩৫) নামে এক মাদক কারবারি পলাতক রয়েছে।

ওসি জানান, উভয় ঘটনায় কালীগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

আরএস/আরএন
সর্বশেষ
সর্বাধিক পঠিত
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝