📍 ঢাকা 📅 বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
চলন্ত মাইক্রোবাসে ইয়াবা, পুলিশের অভিযানে আটক ২
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৯:২৬ পিএম  (ভিজিটর : )

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় চলন্ত একটি মাইক্রোবাস তল্লাশি করে ১ হাজার ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, সন্দেহজনক একটি মাইক্রোবাস আটক করে তল্লাশি চালালে ভেতর থেকে ১ হাজার ৬৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার কাচ্চি শাইল এলাকার মো. সুজন মিয়া (২৫) এবং একই থানার উত্তর নরপতি এলাকার মো. রাজু মিয়া (২৭)।

আশুগঞ্জ থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার রাজু মিয়ার বিরুদ্ধে পূর্বে দুটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এসআরএস/এসআর
সর্বশেষ
সর্বাধিক পঠিত
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝