📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
গোপালগঞ্জে বাসচাপায় নারী নিহত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪০ পিএম  (ভিজিটর : )

গোপালগঞ্জের ডুমদিয়ায় বাসচাপায় অজ্ঞাতনামা (৬৫) এক নারী নিহত হয়েছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

জানা গেছে, ওই নারী ঢাকা-খুলনা মহাসড়কের ডুমদিয়া এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস তাকে চাপা দেয়।

গোপালগঞ্জ ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই নৃপেন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী ঘণ্টাব্যাপী সড়কে বিক্ষোভ করেন এবং যান চলাচল বন্ধ করে দেন। এতে সড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এমএইচ/আরএন
সর্বশেষ
সর্বাধিক পঠিত
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝