📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
গোপালগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় পথচারী নিহত, আহত ২
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪০ পিএম  (ভিজিটর : )

গোপালগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় ইখলাস খাঁ (৩০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুইজন।

সোমবার (১৬ ফেব্রুয়ারী) ভোর রাত ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে রবিবার (১৫ ফেব্রুয়ারী) সন্ধ্যায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ইখলাস খাঁ গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রাম এলাকার মমরেজ খাঁর ছেলে। আহতরা হলেন, কাশিয়ানী উপজেলার যদুপুর গ্রামের আমজাদ কাজীর ছেলে মোটর সাইকেল চালক আব্দুল্লাহ কাজী (১৮) ও একই গ্রামের নসু কাজীর ছেলে আরোহী ইসানুর কাজী (১৬)।

ওসি মোঃ আনিসুর রহমান জানান, গোপালগঞ্জ সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়ক পার হচ্ছিলেন ইখলাস খাঁ। এসময় দ্রুতগামী একটি মোটর সাইকেল পথচারী ইখলাসকে ধাক্কা দেয়। এতে পথচারী ইখলাস খাঁ, মোটর সাইকেল চালক আব্দুল্লাহ কাজী ও আরোহী ইসানুল কাজী আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে ইখলাস খার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

পরে সোমবার ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎধীন অবস্থায় ইখলাস খাঁ মারা যান। মারাত্মক আহত মোটরসাইকেল চালক আব্দুল্লাহ কাজীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও আরোহী ইসানুর কাজীকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমএইচএম/এসআর
সর্বশেষ
সর্বাধিক পঠিত
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝