📍 ঢাকা 📅 বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৭
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৪ পিএম  (ভিজিটর : )

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বিকল ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে উপজেলার কেওয়াটখালী সেতু এলাকায় এ দুর্ঘটনার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

তাৎক্ষণিক ভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, 'মাওয়ামুখী একটি ট্রাক রাতের শেষ ভাগে বিকল হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। সকাল বেলা একই দিকগামী একটি বাস পিছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে বাসে থাকা সাত জন যাত্রী আহত হন।

তিনি বলেন, 'দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করা হয়।'

এইচআই/এমএ
আরও সংবাদ   বিষয়:  ঢাকা   মাওয়া   এক্সপ্রেসওয়ে   বাস   ট্রাক   সংঘর্ষ  
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝