📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
বিজ্ঞান ও প্রযুক্তি
১০,০০১ মিলিঅ্যাম্পিয়ারের লং-লাইফ ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১১:১৭ এএম  (ভিজিটর : )

স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি শীঘ্রই বিশ্ব বাজারে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ারের লং-লাইফ টাইটান ব্যাটারি আনতে যাচ্ছে। গ্লোবাল ব্যাটারি টেক পাইওনিয়ার হিসেবে নিজেদের অবস্থানকে আরও দৃঢ় করতে রিয়েলমির নতুন এই প্রচেষ্টা সত্যিই এক দারুণ মাইলফলক। 

পুরো স্মার্টফোন ইন্ডাস্ট্রি যখন হাই-ক্যাপাসিটি ব্যাটারি সল্যুশন নিয়ে পরীক্ষা-নিরীক্ষায় ব্যস্ত, রিয়েলমি তখন গত বছরের ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার কনসেপ্টকে বাস্তবে রূপ দিয়ে রেকর্ড সময়ের মধ্যে ‘১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার লং-লাইফ টাইটান ব্যাটারি’-এর ব্যাপক উৎপাদন সফল ভাবে সম্পন্ন করেছে। 

মোবাইলের দীর্ঘস্থায়িত্বকে নতুন ভাবে সংজ্ঞায়িত করা এই মাইলফলকটি প্রায় এক সপ্তাহব্যাপী পাওয়ার ব্যাকআপ নিশ্চিত করবে। ফলে চলার পথে ব্যবহারকারীদেরকে ভারী পাওয়ার ব্যাংক বহন কিংবা চার্জিং পোর্টের খোঁজ করা নিয়ে আর ঝামেলা পোহাতে হবে না।

যুগান্তকারী ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিসহ সামনে রিয়েলমি পি৪ পাওয়ার স্মার্টফোন খুব শীঘ্রই বিশ্ব বাজারে নিয়ে আসতে যাচ্ছে রিয়েলমি। 

ডিভাইসটি কেবল ব্যাটারি সক্ষমতাই নয়, বরং দীর্ঘমেয়াদী নির্ভরযোগ্যতার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। উন্নত ‘সেফটি আর্কিটেকচার’ ও ইন্টেলিজেন্ট ‘লংজিভিটি টেকনোলজি’ ব্যবহারের ফলে ব্যাটারিটি তার পুরো লাইফসাইকেল জুড়ে স্থিতিশীল পারফরম্যান্স নিশ্চিত করবে। ব্যস্ততম পেশাজীবী থেকে শুরু করে দুর্গম এলাকায় অ্যাডভেঞ্চারপ্রিয় ভ্রমণকারীদের জন্য এই ব্যাটারি সমান ভাবে কার্যকর হবে; যা ব্যবহারকারীদের চরম প্রতিকূল পরিবেশেও নিরবচ্ছিন্ন পাওয়ার সাপোর্ট প্রদান করবে।

এমএ
আরও সংবাদ   বিষয়:  রিয়েলমি  
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝