📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
খেলাধুলা
স্পেনের একাদশে চমক, নেই ইয়ামাল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৯:৩৫ পিএম  (ভিজিটর : )

দুই বছর আগে ইউরো জয়ে স্পেনের অন্যতম বড় অস্ত্র ছিলেন দুই তরুণ উইঙ্গার লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামস। তবে ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে শুরুর একাদশে এই দু’জনের কাউকেই রাখেননি কোচ লুইস দে লা ফুয়েন্তে।

ফিটনেস সমস্যার কারণে ইয়ামালের শুরুর একাদশে থাকা আগেই অনিশ্চিত ছিল। তবে তাকে বদলি হিসেবে মাঠে দেখা যেতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

আক্রমণভাগে ফেরান তোরেসের সঙ্গে আছেন পাবলো গাভি। স্ট্রাইকার হিসেবে খেলবেন মিকেল ওয়ারজাবাল। মাঝমাঠে দায়িত্ব পালন করবেন পেদ্রি, রদ্রি এবং ফ্যাবিয়ান রুইজ। এই ম্যাচে শুরু থেকে নেই মিকেল মেরিনো।

রক্ষণভাগে সেন্টার-ব্যাক জুটি হিসেবে আছেন পাও কুবার্সি ও আইমেরিক লাপোর্তে। ফুলব্যাক হিসেবে ডান পাশে মার্কোস লরেন্তে এবং বাঁ পাশে মার্ক কুকুরেয়া খেলছেন। গোলপোস্ট সামলাবেন উনাই সিমোন।

স্পেনের শুরুর একাদশ: উনাই সিমোন, মার্কোস লরেন্তে, আইমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া, পেদ্রি, রদ্রি, ফ্যাবিয়ান রুইজ, ফেরান তোরেস, মিকেল ওয়ারজাবাল, পাবলো গাভি।

কেপ ভার্দের একাদশ: ভোজিনহা, লোপেজ কাবরাল, ডিনে, রবার্তো লোপেজ, স্টিভেন মোরেইরা, লারোস দুয়ার্তে, কেভিন পিনা, জোভানে কারবাল, জামিরো মন্তেইরো, রায়ান মেন্ডেস, দিয়ালন লিভ্রামেন্তো।

আরএন
সর্বশেষ
সর্বাধিক পঠিত
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝