📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
জাতীয়
পুশইন বন্ধে ভারতকে ১২ থেকে ১৩টি চিঠি দিয়েছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬, ৬:৪০ পিএম  (ভিজিটর : )

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, ভারতের পক্ষ থেকে পুশইনের যে চেষ্টা করা হচ্ছে, তা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শক্তভাবে প্রতিহত করছে। একই সঙ্গে এ ধরনের কার্যক্রম বন্ধে ভারত সরকারকে এখন পর্যন্ত ১২ থেকে ১৩টি চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার।

সোমবার (৮ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, অবৈধভাবে অবস্থানরত ব্যক্তিদের ফেরত পাঠানোর একটি নির্ধারিত প্রক্রিয়া রয়েছে, এবং সে প্রক্রিয়া অনুসরণ করেই ভারতকে কাজ করতে হবে।

প্রতিমন্ত্রী মন্তব্য করেন, পুশইনের ঘটনা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারের প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে।

এদিকে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক নারী ও শিশুসহ বিভিন্ন ব্যক্তিকে ঠেলে পাঠানোর ঘটনা রোধে সম্প্রতি বাংলাদেশের ২৬টি জেলার সীমান্তে বিপুল সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। তারা ২৪ ঘণ্টা সীমান্ত পাহারা দিচ্ছেন এবং বিভিন্ন স্থানে স্থানীয় জনগণও সহযোগিতা করছে।

অন্যদিকে, আজ (৮ জুন) থেকে আগামী ১১ জুন পর্যন্ত ভারতের রাজধানী নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফ-এর মধ্যে ৫৭তম মহাপরিচালক পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বিজিবি জানিয়েছে, এ সম্মেলনে অবৈধ পুশইন, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা এবং সীমান্ত ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে।

আরএন
সর্বশেষ
সর্বাধিক পঠিত
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝