📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
খেলাধুলা
প্রস্তুতি ম্যাচেও আর্জেন্টিনার দাপট
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬, ৮:২৪ এএম  (ভিজিটর : )

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও নিজেদের শক্তির জানান দিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের টেক্সাসে অনুষ্ঠিত ম্যাচে হন্ডুরাসের বিপক্ষে দারুণ ছন্দে খেলছে আলবিসেলেস্তেরা। এখন পর্যন্ত ২-০ গোলে এগিয়ে রয়েছে স্কালোনির দল। ৭৩ মিনিটের খেলা চলছে।

ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে আর্জেন্টিনা। একের পর এক আক্রমণে হন্ডুরাসের রক্ষণে চাপ সৃষ্টি করতে থাকে তারা। সেই চাপ থেকেই আসে কাঙ্ক্ষিত গোল। ৩৭তম মিনিটে ইন্টার মিলানের তারকা ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ পেনাল্টি থেকে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। এই গোলের লিড নিয়েই বিরতিতে যায় আর্জেন্টিনা। 

বিরতি থেকে ফিরে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে আলবিসেলেস্তেরা। ৫৪তম মিনিটে মার্টিনেজের চমৎকার অ্যাসিস্ট থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন স্ট্রাইকার জুলিয়ানো সিমিওনে।

এ ম্যাচে এখন পর্যন্ত বেঞ্চে রাখা হয়েছে লিওনেল মেসি, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজের মতো পরিচিত তারকাদের। তবে তাদের ছাড়াও আক্রমণভাগে দারুণ ধার দেখাচ্ছে স্কালোনির শিষ্যরা।

এমএ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝