ইসরাইল-লেবানন যুদ্ধবিরতির খবরে বিশ্ব বাজারে জ্বালানি তেলের দামে পতন দেখা গেছে।
বৃহস্পতিবার (৪ জুন) বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটা পর্যন্ত ব্রেন্ট ক্রুড ফিউচার ১.১৪ ডলার বা ১.২ শতাংশ কমে ৯৬.৬৭ ডলার প্রতি ব্যারেলে নেমে আসে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) ক্রুড ০.৯০ ডলার বা ০.৯ শতাংশ কমে ৯৫.১২ ডলারে দাঁড়ায়।
এর আগে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় বুধবার এই দুই ধরনের তেলের দাম প্রায় ২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল।
পিভিএম অয়েল অ্যানালিস্ট জন ইভান্স বলেন, ইরান লেবাননে ইসরাইলি সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে, অর্থাৎ হিজবুল্লাহর ওপর হামলা বন্ধের বিষয়ে চাপ দিচ্ছে—এমন পরিস্থিতিই বাজারে অস্থিরতা তৈরি করেছে।
আরএন