📍 ঢাকা 📅 বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
জাতীয়
ঈদযাত্রায় ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১০:০৩ এএম  (ভিজিটর : )
আসন্ন ঈদ-উল-আজহায় ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় থেকে পাওয়া যাচ্ছে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট। আজ মিলছে ৩১ মে’র টিকিট।

বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২২ মে পাওয়া যাবে ০১ জুন ফিরতি যাত্রার টিকিট, ২৩ মে ০২ জুনের টিকিট, ২৪ মে ০৩ জুনের টিকিট এবং ২৫ মে পাওয়া যাবে ০৪ জুন ফিরতি যাত্রার টিকিট।

গত ১৩ মে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। ওইদিন ২৩ মে যাত্রার টিকিট ক্রয় করেন যাত্রীরা। এছাড়া ২৪ মে যাত্রার টিকিট ১৪ মে, ২৫ মে’র টিকিট ১৫ মে, ২৬ মে’র টিকিট ১৬ মে এবং ২৭ মে শেষ দিনের যাত্রার অগ্রিম টিকিট বিক্রি হয়েছে ১৭ মে।

গত ৩০ এপ্রিল বাংলাদেশ রেলওয়ের এক বৈঠকে অগ্রিম টিকিট বিক্রির এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এমএ
আরও সংবাদ   বিষয়:  ঈদযাত্রা   ট্রেন   টিকিট  
সর্বশেষ
সর্বাধিক পঠিত
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝