নওগাঁর পোরশা সীমান্ত থেকে মালিকবিহীন অবস্থায় দুটি ভারতীয় মহিষ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার ভোর আনুমানিক ৫ টা ৩০ মিনিটে পোরশার অধীনস্থ নীতপুর বিওপির একটি বিশেষ টহল দল টেট্রা নামক স্থানে অভিযান পরিচালনা করে।
সেখানে মালিকবিহীন অবস্থায় দুটি ভারতীয় মহিষ আটক করে। ভারতীয় মহিষ দুটি পত্নীতলা শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু ও মাদক অবৈধ ভাবে সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।
জেএ/এমএ